শিরোনাম

এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই: আইভী

নিউজ ডেস্ক :নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর আনন্দিত ডা. সেলিনা হায়াৎ আইভী।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আইভী বলেছেন, ‘মনোনয়ন পাওয়ার সংবাদে আমি ভীষণ খুশি। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় বোর্ডের সদস্য ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি নারায়ণগঞ্জের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম প্রস্তাব করলে তা নিয়ে মনোনয়ন বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে। পরে মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. আইভীকে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে মনস্থির করলে, বৈঠকে উপস্থিত সকল সদস্য সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

basic-bank

Be the first to comment on "এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই: আইভী"

Leave a comment

Your email address will not be published.


*