নিউজ ডেস্ক : এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। মানুষ হত্যার নামে জঙ্গীরা হিযরতে বের হয়। যা কোন ধর্ম সমর্থন করে না। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পাবনার বেড়া মডেল থানা কম্পাউন্ডে নতুন ভবন উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এ কথা বলেন । তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের জন্য রেশনিং ব্যবস্থা চালু করেছে। একশটি মডেল থানায় আধুনিক ভবন নির্মাণ করছেন। প্রকৃতপক্ষে তিনি কোন ব্যয় মনে না করে বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন।
এর আগে তিনি সকাল ১১টায় হেলিকপ্টার যোগে বেড়া শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে পৌছান। সেখান থেকে বেড়া মডেল থানার ৫ কোটি ৩৮ লক্ষ ৩ হাজার টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট নতুন ভবনের লাল ফিতা কেটে উদ্বোধন করেন।
পাবনা পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য এড. শামসুল হক টুকু, ভারপ্রাপ্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম বার), এম খুরশীদ হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন ও পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। নতুন ভবনের উদ্বোধনীপূর্ব সময়ে স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌর মিলনায়তনে নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Be the first to comment on "এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী"