শিরোনাম

এ বয়সেও কিডস আইকন সেই শাহরুখই

নিউজ ডেস্ক : বয়স বাড়ছে বলিউডের বাদশার। সদ্যই ডিয়ার জিন্দেগিতে তাঁকে দেখা গেছে জীবনের পাঠ শেখাতে।

তা সত্ত্বেও নিকেলোডিয়ান কিড্স চয়েস অ্যাওয়ার্ডের আইকনের শিরোপা তাঁরই ঝুলিতে। আর কে কে রয়েছেন এই তালিকায়…
এ বছরের নিকোলোডিয়ান কিড্স চয়েস অ্যাওয়ার্ডের কিড্স আইকন শাহরুখ খান। বাদশা নিজে হাজির ছিলেন এই অনুষ্ঠানে। বয়স বাড়লেও এখনও যে তিনি বেশ শিশুসুলভ তা জানা গেল তাঁরই কথায়। কিডস চয়েস অ্যাওয়ার্ডের কামাল কি জোড়ি বরুণ-আলিয়া। ছোটবেলার স্মৃতিতে দুই তারকা।

বাদশার পাশাপাশি ভাইজানও কিছু কম যান না। তাঁর সুলতান জিতে নিয়েছে সেরা ছবির শিরোপা। আর সলমন নিজে সেরা নায়ক। একইসঙ্গে দীপিকা পাড়ুকোন জিতে নিয়েছেন সেরা নায়িকার পুরস্কার। স্বভাবতই বেশ খুশি তিনি। এছাড়াও ডান্সিং স্টারের খেতাব ছিনিয়ে নিলেন টাইগার শ্রফ। বেস্ট টিভি ক্যারেক্টরের শিরোপা কপিল শর্মা। আর এ বছরের সেরা কার্টুন শো র শিরোপা পেয়ে গেল মটু পাতলু। – জিনিউজ

basic-bank

Be the first to comment on "এ বয়সেও কিডস আইকন সেই শাহরুখই"

Leave a comment

Your email address will not be published.


*