নিউজ ডেস্ক : প্রায় ১০ বছর আগের কথা। কিন্তু তা ভাবলে এখনো রোমাঞ্চিত হন অভিষেক বচ্চন। এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নস্টালজিক হয়ে পড়েন তিনি। দিন কয়েক আগে টুইটারে সেই স্মৃতিই শেয়ার করেছেন অভিষেক।
কিন্তু কী সেই স্মৃতি? যে দিন প্রথম অভিষেকের সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন ঐশ্বরিয়া। নিউ ইয়র্কে ‘গুরু’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ঐশ্বরিয়াকে প্রোপোজ করেন অভিষেক। কিন্তু সঙ্গে সঙ্গে কোনো জবাব দেননি ঐশ্বরিয়া। বরং কোনো উত্তর না দিয়েই রহস্য তৈরি করেছিলেন। ঐশ্বরিয়ার সিদ্ধান্ত না জানতে পেরে অস্বস্তিতে ছিলেন অভিষেকও। অবশেষে এই সেই আকাঙ্খিত উত্তর। কীভাবে?
অভিষেক লিখেছেন, ‘১০ বছর আগে নিউ ইয়র্কের ঠাণ্ডা একটা বারান্দায় সে বলেছিল, হ্যাঁ। ’
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে হয় অভিষেক-ঐশ্বরিয়ার। ২০১১-এর ১৬ নভেম্বর জন্ম নেয় দম্পতির একমাত্র মেয়ে আরাধ্যা।
সূত্র: আনন্দবাজার

Be the first to comment on "ঐশ্বরিয়ার কোন উত্তরে বদলে গিয়েছিল অভিষেকের জীবন?"