নিউজ ডেস্ক : ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে বলিউড অভিনয়শিল্পী ঐশ্বরিয়া রাইয়ের ১৭ বছর আগের একটি ছবি। বলিউডের আরেক অভিনেত্রী অমৃতা আরোর সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার সময়ে তোলা হয়েছিল ওই ছবিটি।
অমৃতা আরোরা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিটি পোস্ট করেন। তার পরই ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবিটি পোস্ট করে অমৃতা লেখেন, ১৭ বছরের পুরোনো স্মৃতি। প্রভু দাসগুপ্ত এই ছবিটা তুলেছিলেন।
সিনেমায় পা রাখার আগে মডেল হিসেবেই জনপ্রিয় ছিলেন ঐশ্বরিয়া। ওই সময়েই অমৃতার সঙ্গে কাজ করেন তিনি। বিজ্ঞাপনে কাজ করলেও সিনেমায় ঐশ্বরিয়া-অমৃতা একসঙ্গে কাজ করেননি।

Be the first to comment on "ঐশ্বরিয়া রাইয়ের ছবি ভাইরাল"