শিরোনাম

ওআইসি মহাসচিব ঢাকায়

নিউজ ডেস্ক : ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) মহাসচিব আইয়াদ আমীন মাদানি দু’দিনের এক সরকারি সফরে আজ বুধবার ঢাকায় এসেছেন। তিনি তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওআইসি মহাসচিব আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। আগামী অক্টোবরে উজবেকিস্তানে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সম্পর্কে আলোচনা করতে মহাসচিব এ সফরে এসেছেন বলে জানা গেছে।

রাজধানীর গুলশানে পহেলা জুলাই হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পরপরই ওআইসি মহাসচিব এক বার্তায় তার নিন্দা জানিয়েছিলেন। এবারের সফরকালে গুলশান হামলার হতাহতদের প্রতি সম্মান জানাবেন বলে জানা  গেছে।  উল্লেখ্য, প্রধানমন্ত্রী জুনে সৌদি আরব সফরে গেলে সেখানেও প্রধানমন্ত্রীর সঙ্গে মাদানি সাক্ষাৎ করেছিলেন। ওই সময় প্রধানমন্ত্রী নিজেই তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

basic-bank

Be the first to comment on "ওআইসি মহাসচিব ঢাকায়"

Leave a comment

Your email address will not be published.


*