নিউজ ডেস্ক : পবিত্র ওমরাহ হজ শেষে দেশে ফিরেছেন তারকা দম্পতি নিলয়-শখ। আজ বুধবার দুপুর ১২টার দিকে তারা ঢাকা পৌঁছান।
এ সময় নিলয়ের মা-বাবাও সঙ্গে ছিলেন। নিলয়-শখ শোবিজের আলোচিত জুটি। তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের ৭ জানুয়ারি নিলয়-শখ পারিবারিকভাবে বিয়ে করেন।
এর আগে গত বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সকালের ফ্লাইটে নিলয়-শখ সৌদি আরবে ওমরাহ হজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।
শখ বলেন, আমাদের প্রথম বিবাহবার্ষিকী মক্কা নগরীতে কেটেছে। ওমরাহ পালনের সঙ্গে বিবাহবার্ষিকীর তারিখটা কাকতালীয়ভাবে মিলে গেছে। সহি সালামতে দেশে ফিরেছি। আমরা সবাই ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Be the first to comment on "ওমরাহ হজ শেষে দেশে ফিরেছেন নিলয়-শখ"