শিরোনাম

ওয়াটফোর্ডের কাছে হেরে শিরোপার স্বপ্ন ধাক্কা খেল আর্সেনালের

নিউজ ডেস্ক : আর্সেনালকে হারিয়ে তাদের শিরোপা স্বপ্ন থেকে অনেকটাই দূরে ঠেলে দিল ওয়াটফোর্ড। মঙ্গলবার অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে ইউনিস কাবুল ও ট্রয় ডিনের গোলে ভর করে স্বাগতিক দলকে ২-১ গোলে হারিয়েছে সফরকারী ওয়াটফোর্ড।

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে পড়া আর্সেন ওয়েঙ্গারের দলের হয়ে অ্যালেক্স লওবি দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে ব্যর্থ হয় তারা। এই হারের ফলে শীর্ষ পয়েন্টধারী চেলসির সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে গানার্সরা। সপ্তাহের শেষ ভাগে পরস্পরের মুখোমুখি হবে ক্লাব দুটি।

রেলিগেশন জোন থেকে মাত্র ৮ পয়েন্টের দূরত্বে থাকা ওয়াটফোর্ড ১০ মিনিটেই লিড পেয়ে যায় আর্সেনালের বিপক্ষে। ফ্রি কিক থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন ফরাসি তারকা কাবুল। এক পা এগিয়ে কাউকে পাস না দিয়ে জোরের ওপর শট দিয়ে গোল আদায় করেন তিনি। বলটি গোলবারের এক প্রান্তে লেগে আর্সেনালের মিডফিল্ডার এ্যারন রামসের পিছনে লেগে লক্ষ্যে পৌছে যায় (১-০)।

মাত্র তিন মিনিটের মধ্যেই ০-২ গোলে পিছিয়ে পড়ে শিরোপা লড়াইয়ে থাকা আর্সেনাল। এতিয়েনি ক্যাপোউ বল নিয়ে প্রথমে ফ্রান্সিস এবং পরে মুস্তাফির প্রতিরোধ ভেঙ্গে শট নিলে সেটি ঠেকিয়ে দেন গোল রক্ষক চে। তবে ফিরতি বলটি ঠিকই স্বাগতিক জালে জড়িয়ে দেন আগুয়ান ট্রয় ডিনে (২-০)। এতে পিন পতন নিরবতা নেমে আসে স্বাগতিক ভেন্যুতে।

গানার্সদের উৎকন্ঠা আরো বেড়ে যায় ২০ মিনিটের সময় যখন ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন নির্ভরযোগ্য মিডফিল্ডার রামসে। পরিবর্তিত হিসেবে মাঠে নামেন অ্যালেক্স অক্সলাদে-চেম্বারলিন। সব কিছু মিলিয়ে প্রথমার্ধে আরো কয়েকটি গোলের সুযোগ সৃস্টি করেছিল সফরকারীরাই। ৩৪ তম মিনিটে স্যাবেস্তিয়ান প্রোডলের জোড়ালো শটের বলটি কর্নারের বিনিময়ে প্রতিহত করতে হয়েছে গোলরক্ষক চে কে। এরপর ড্যারেল জানমাতের একটি প্রচেস্টাও তাকে প্রতিহত করতে হয়েছে অনেকটাই ঝাপিয়ে পড়ে।
বিরতি শেষে দ্বিতীয়ার্ধে থিও ওয়ালকটকে নামিয়ে প্রথমার্ধের বেহাল দশা থেকে আর্সেনালকে রক্ষা করেন কোচ ওয়েঙ্গার।

এই অর্ধে স্বাগতিক দল প্রাথমিক বিপর্যয় কাটিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। ওয়ালকট শুরুতেই গোলের দুটি সুযোগ সৃস্টি করলেও সফল হতে পারেননি। তার জোড়ালো শটের প্রথম বলটি গোলপোস্ট ঘেষে বাইরে চলে যাবার দুই মিনিট পর তার মটের বলটি লুফে নেন ওয়াটফোর্ডেও গোলরক্ষক হিউরেলহো গোমেজ। এসময় গোল করতে ব্যর্থ হয়েছেন মেসুত ওজিলও।

শেষ পর্যন্ত স্বাগতিক দলকে ব্রেকথ্রু এনে দেন লওবি। অ্যালেক্সিস সানচেজের যোগানের বল দিয়ে ভলির সাহায্যে গোল করেন লওবি। ফলে ব্যবধান ২-১ গোলে নেমে আসে। এরপর আর কোন গোল না পেয়ে পরাজয় মেনে নিয়েই সাজঘরে ফিরতে হয় ওয়েঙ্গার শিষ্যদের।

basic-bank

Be the first to comment on "ওয়াটফোর্ডের কাছে হেরে শিরোপার স্বপ্ন ধাক্কা খেল আর্সেনালের"

Leave a comment

Your email address will not be published.


*