শিরোনাম

কক্সবাজারে গ্রিন লাইনের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক : শহরের কলাতলীর নতুন জেলগেইট রোডে গ্রিন লাইন বাসের ধাক্কায় আশিকা সুলতানা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারমুখী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার রশিদ আহম্মদের মেয়ে। সে পালস তায়ামা ইন্টিগ্রেটেড স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলো নতুন জেলগেইট এলাকার শামসুল আলমের মেয়ে রুমি আক্তার (৮) ও তার সহোদর উর্মি আকতার (৬)। তারা একই স্কুলের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মতো ওই তিন শিশু মক্তব শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় শহরমুখী দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলে আশিকা মারা যায়। এ ছাড়া আহত হয় আরও দুই শিশু।

মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কক্সবাজার সদর থানার এসআই ওমর ফারুক জানান, চালক পলাতক থাকলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "কক্সবাজারে গ্রিন লাইনের ধাক্কায় শিশু নিহত"

Leave a comment

Your email address will not be published.


*