শিরোনাম

কফি উইথ কর্ণ মানেই পরনিন্দার ফোয়ারা!

নিউজ ডেস্ক : যে সেলেবরা মশলার জোগান দিয়েছেন সবচেয়ে বেশি, রইল তাঁদের কথা …

কারিনা কাপুর
যতবারই এসেছেন, কাউকে না কাউকে নিয়ে কিছু না কিছু বলেইছেন কারিনা! আলিয়া ভট্ট ইন্ডাস্ট্রির গসিপ কুইন বলেছেন তাঁকে। সাইফ আলি খানের সঙ্গে যেবার এসেছিলেন, সেবার বলেছিলেন, প্রিয়ঙ্কা চোপড়া কোথা থেকে ইংরেজি বলার অ্যাকসেন্ট শিখেছেন, জানতে চান তিনি! কারণ তখন প্রিয়ঙ্কার কায়দা মেরে ইংরেজি বলাটা অনেকেই ‘নকল’ মনে করতেন। যেবার রণবীর কাপুরের সঙ্গে কফি কাউচে বসেছিলেন, সেবার রণবীর আর ক্যাটরিনা কাইফের সম্পর্কটা ফাঁসও করে দিয়েছিলেন! এমনকী, টিভি’তে ক্যাটরিনাকে ‘ভাবি’ সম্বোধনও করে বসেন তিনি! এখন অবশ্য বলছেন, ক্যাটরিনা বা দীপিকা কেউই তাঁর ভাইয়ের জন্য ভাল নন!

শাহরুখ খান
এই সিজনেই সেরা তাসটা ফেলেছিলেন কিংগ খান। বলেছিলেন, ‘বেফিকরে’র সং প্রোমোতে রণবীর সিংহ প্যাডেড আন্ডারওয়্যার পরেছেন নাকি! তাই নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। আদিত্য চোপড়া কামব্যাক ফিল্ম বানাচ্ছেন, তা-ও আট বছর পর। তাতে শাহরুখ নিজে নেই, সেই কারণেই খাপ্পা ছিলেন বোধহয়! তবে সে সব কি আর বুঝতে দেবেন! এমনভাবে বললেন, যেন নেহাত ইয়ার্কি মারছেন। কিন্তু মনের কথাটা প্রকাশও করে দিলেন!

প্রিয়াঙ্কা চোপড়া
ইনি কম যান না! করিনার অ্যাকসেন্ট-সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছিলেন স্ট্রেট ব্যাটে। বলেছিলেন, করিনার বয়ফ্রেন্ড যেখানে ইংরেজি বলার কায়দা শিখেছে, তিনিও সেখান থেকেই শিখেছেন! কর্ণও উত্তর শুনে চমকে গিয়েছিলেন। এটাও বলেছিলেন, করিনা যা বলেন তা অনেকেই সিরিয়াসলি নেয় না। তিনিও নেন না! বলার মধ্যেই ঠেস মারা রয়েছে যে, না বোঝাই দায়। দীপিকা পাড়ুকোনের সঙ্গে যেবার এসেছিলেন, সেবার কর্ণ প্রিয়াঙ্কাকে জিগ্যেস করেন, শাহিদ কাপুরকে দেখলে তিনি কী বলবেন। প্রিয়াঙ্কা জবাব দেন, ‘গন্দি বাত!’

দীপিকা পাড়ুকোন
সোনমের সঙ্গে এসেই দীপিকা প্রমাণ করে দিয়েছিলেন, তাঁর রসবোধ তুখোড় তো বটেই, গসিপ চালু করতে তাঁরও জুড়ি কম! সেই শো’তেই রণবীর কপূরকে নিয়ে বিরাট মশকরা শুরু করেছিলেন দু’জন। দীপিকা রণবীরকে নিজের বয়ফ্রেন্ড স্কিলগুলো ঝালিয়ে নিতে বলেছিলেন। কন্ডোমের ব্র্যান্ড এনডোর্স করতে বলেছিলেন। ক্যাটরিনা কাইফের পাসপোর্ট দেখে মেলাতে চেয়েছিলেন, তাঁর বয়স কত!

সোনম কাপুর
সোনম বলেছিলেন যে সব অভিনেতারা সুদর্শন নন, তাঁদেরকেই নাকি লোকে ভাল অভিনেতা বলে! তাহলে নওয়াজুদ্দিন সিদ্দিকি’কে কী বলবেন সোনম? কিংবা দীপিকা পাড়ুকোন? পরিণীতি চোপড়াকে অন-টিভি সোনম বলেছিলেন, আঁটো পোশাক না পরতে। আবার সেই সোনমই বডি ইস্যু নিয়ে বেশ সরব! দীপিকার সঙ্গে যেবার কফির আড্ডায় এসেছিলেন, সেবারের বিতর্ক তো বোধহয় কোনওদিন পিছু ছা়ড়বে না সোনম বা দীপিকার! সেবার দীপিকার পাশে বসেই সোনম বলেছিলেন, ‘আমার মা বলেন, কখনও কত টাকা রোজগার করছ আর কার সঙ্গে ডেট করছ, লোককে বলে বেড়াতে যেও না।’ ব্যাপার হল, রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে দীপিকা বরাবরই খোলামেলা ছিলেন!

রণবীর সিংহ
ইনি সবেতেই ইয়ার্কি খুঁজে পান! দীপিকা পাড়ুকোনকে ডেট করছেন, ফলে ক্যাটরিনা কাইফের প্রতি তাঁর কেমন ‘ফিলিং’— খুব পরিষ্কার! ‘কফি উইথ কর্ণে’র আগামী পর্বের টিজারে জানা গিয়েছে, তিনি ক্যাটরিনাকে প্রবল ভেঙিয়েছেন। রণবীর কাপুর পাশে বসেও কিছু বলেননি, হেসেছেন খালি! তবে রণবীর সিংহের এটাই প্রথম নয়। এর আগেও ‘বিচিং’য়ের কাজটা চুটিয়ে করেছেন। অর্জুন কাপুরের সঙ্গে এসে একবার সালমান খানের নিজেকে ‘ভার্জিন’ বলা নিয়ে ঠাট্টা করে গিয়েছেন টানা! তারপরও সালমান যে খেপে যাননি, রণবীরের সৌভাগ্য! সেবার এ-ও বলেছিলেন, রণবীর কাপুর আর তিনি একসঙ্গে ডেবিউ করলে তিনিই সেরা নবাগতের পুরস্কার পেতেন। রণবীর কাপুরের প্রথম ছবি ফ্লপ হওয়ার ফলেই যে এই কথা, সে তো খ্যাপাও জানে!

সূত্র: এবেলা

basic-bank

Be the first to comment on "কফি উইথ কর্ণ মানেই পরনিন্দার ফোয়ারা!"

Leave a comment

Your email address will not be published.


*