নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ৬০০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, আলমগীর হোসেন (৩৫), শরীফ (২৪) ও লিটন (২৭)। শনিবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় রেলওয়ে পুলিশ। এ সময় ৬০০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমান ইয়াবা ও গাজাসহ তিন যাত্রী গ্রেফতার

Be the first to comment on "কমলাপুর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমান ইয়াবা ও গাজাসহ তিন যাত্রী গ্রেফতার"