নিউজ ডেস্ক : সঙ্গীত তারকা জাকিয়া সুলতানা কর্ণিয়া এবারের ঈদে সরাসরি গান শোনাবেন। একাধিক টিভি চ্যানেল এবং এফ এম রেডিও স্টেশনে গান শোনাবেন এই শিল্পী।
কর্ণিয়া জানান, ঈদের দিন এশিয়ান টিভিতে, তৃতীয় দিন এস এ টিভিতে, ৫ম দিন বৈশাখী টিভি, ৭ম দিন দেশ টিভিতে গাইবেন তিনি। এছাড়া ঈদের পরদিন রেডিও নেক্সটে সরাসরি গান শোনাবেন ।
ঈদের দ্বিতীয় দিন চ্যানেল নাইনের ‘পাওয়ার লাউঞ্জ’ অনুষ্ঠানে গাইবেন কর্ণিয়া। অনুষ্ঠানটি নির্মাণ করছেন তানভীর খান। এই অনুষ্ঠানে ‘নাও ছাড়িয়া দে’ গানটি নতুন ফিউশনে গেয়েছেন কর্ণিয়া।
এ প্রসঙ্গে কর্ণিয়া বলেন, দারুন ভাললাগার মতো হবে অনুষ্ঠানটি। ‘নাও ছাড়িয়া দে’ গানটি নতুন ফিউশনে গেয়েছি। আশা করি সবার ভাল লাগবে।
কর্ণিয়ার ঈদ উপহার

Be the first to comment on "কর্ণিয়ার ঈদ উপহার"