শিরোনাম

কস্তার গোলে শীর্ষেই থাকল চেলসি

নিউজ ডেস্ক : দিয়েগো কস্তার দুর্দান্ত গোলে ওয়েস্ট ব্রুমকে রবিবার প্রিমিয়ার লিগে ১-০ গোলে পরাজিত করেছে চেলসি। এর মাধ্যমে ৯ ম্যাচ অপরাজিত থেকে লিগ টেবিলের শীর্ষস্থানটাও নিজেদের দখলেই রেখেছে ব্লুজরা।

২০০৭ সালের লিগেও চেলসি টানা ৯টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল।
মৌসুমের এটি ছিল কস্তার ১২তম গোল। আর এই গোলেই দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের তুলনায় তিন পয়েন্ট এগিয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে চেলসি। শনিবার স্টোক সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে আর্সেনালও জয়ের ধারা ধরে রেখেছে। শীর্ষস্থানে থাকা দল দুটির জন্য দিনটি ভালো কাটলেও অন্যান্য দলগুলোর জন্য দিনটি কেটেছে ভালো-মন্দের মিশেলে।

স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের জন্য ম্যাচটা কঠিন করে দিয়েছিল ওয়েস্ট ব্রুম। তবে ম্যাচ শেষের ১৪ মিনিট আগে কস্তা স্বস্তিদায়ক গোলটি করলে হাঁফ ছেড়ে বাঁচে স্বাগতিক সমর্থকরা। টানা ৯ ম্যাচে জয় তুলে নেওয়ায় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন চেলসি বস অ্যান্তোনিও কন্তে। অসম্ভব কঠিন একটি লিগে এই ৯ ম্যাচে ২৩টি গোল করে মাত্র দুটি গোল হজম করাটা সহজ কাজ নয়।

৪৭ বছর বয়সী ইতালিয়ান কন্টে বলেন, “আমি দারুণ খুশি। আমরা প্রতিদিনই কঠিন দলের মুখোমুখি হচ্ছি। তারা শারীরিক ভাবেও শক্তিশালী, যে কারণে সহজে তাদের ভাঙা সম্ভব নয়। আমরা সঠিক পথে থেকে দারুণ ধৈর্যর পরিচয় দিয়েছি। যদিও কাজটা মোটেও সহজ নয়। কিন্তু আমার খেলোয়াড়রা জয়ের অদম্য ইচ্ছা নিয়েই মাঠে নামে।

basic-bank

Be the first to comment on "কস্তার গোলে শীর্ষেই থাকল চেলসি"

Leave a comment

Your email address will not be published.


*