নিউজ ডেস্ক : কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে আসে। সাড়ে ১০টার দিকে প্রায় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বন্ধ থাকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল। দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার কারণে কাওড়াকান্দি ঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই ২টি ফেরি ছেড়ে যাওয়া সম্ভব হয়নি।
এছাড়া কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ৪টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়েছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার ফলে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে বাইপাস সড়ক পর্যন্ত রাস্তায় নৈশকোচসহ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

Be the first to comment on "কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক"