শিরোনাম

কাজের মধ্য দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করব : সিইসি

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, বিগত দিনে যাই হোক না কেন সামনের নির্বাচন সুষ্ঠুভাবে করতে সর্বাত্মক কাজ করা হবে। আর বিএনপি নিরপেক্ষতা নিয়ে যে কথা তুলেছে তার জবাব আমরা কর্মকাণ্ডের মধ্যদিয়ে দিব।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে তিনি আরও বলেন, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন নির্বিঘ্ন করতে কোনো ধরনের অনিয়মের প্রশ্রয় দেওয়া হবে না।

প্রশাসন ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানসহ আরও অনেকে।

basic-bank

Be the first to comment on "কাজের মধ্য দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করব : সিইসি"

Leave a comment

Your email address will not be published.


*