নিউজ ডেস্ক : আজ ‘বিস্ময়বালক’ মুস্তাফিজুর রহমানের ২১তম জন্মদিন। এবারের জন্মদিন মুস্তাফিজের জন্য বিশেষ কিছুই বটে। কারণ সতীর্থসহ সবার কাছ থেকেই যে জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন তা নয় স্বয়ং আইসিসির কাছ থেকেও দারুণ এক শুভেচ্ছাবার্তা পেলেন ‘কাটার মাস্টার’।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে আইসিসি লিখেছে, ‘ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা’। জীবনের প্রথম টেস্ট আর ওয়ানডেতে ম্যাচসেরা হয়েই তার বিস্ফোরক আগমন। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম দুটো ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়েছেন তিনি। শুভ জন্মদিন মুস্তাফিজুর ‘দ্য ফিজ’ রহমান!
মুস্তাফিজের জন্মদিন মনে রেখেছে আইপিএলে তার দল হায়দরাবাদ সানরাইজার্সও। এ ছাড়া ভক্ত-সতীর্থরাও টুইট করেছেন। ভক্তদের অনেকেই দেশের বাইরে।
১৯৯৫ সালের এই দিনে সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান।

Be the first to comment on "মুস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আইসিসির স্ট্যাটাস"