শিরোনাম

কারখানার ভিতরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক : ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার ভিতরে মাহাবুবুর রহমান (২২) নামের এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ‘স্নোটেক্স’ নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুবুর ধামরাইয়ের কেলিয়া এলাকার আক্কেল আলীর পুত্র।
এ ব্যাপারে খবর নিতে গেলে সাংবাদিকদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। তারা বলেন, ‘কারখানার ভিতরে শ্রমিকের মৃত্যু হয়েছে, তাতে আপনাদের কি? নিহত ওই শ্রমিকের পরিবারের সাথে আমাদের মিমাংসা হয়ে গেছে।’
ওই কারখানার কয়েকজন শ্রমিক জানিয়েছেন, এ বিষয়ে আমরা কোন কথা বলতে পারবো না। কারণ, কারখানা কর্তৃপক্ষ বলেছে ‘তোমরা কেউ যদি এ বিষয়ে বাইরে কোন কথা বল, তাহলে তোমাদেরকে বেতন না দিয়ে চাকরিচ্যুত করা হবে।’
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, ওই শ্রমিক কারখানার ফ্লোরে পড়ে গিয়ে মাথা ফেঁটে মারা গেছে। পরে ওই শ্রমিকের পরিবার লাশ নিয়ে গেছে। কারখানা কর্তৃপক্ষের সাথে তাদের বিষয়টি মিমাংসা হয়ে গেছে।
তবে স্থানীয়দের দাবি, কারখানার ভিতরে ওই শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। কারণ, তার মাথায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে। কারখানা কর্তৃপক্ষ পুলিশকে ম্যানেজের মাধ্যমে ময়না তদন্ত ছাড়াই ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

basic-bank

Be the first to comment on "কারখানার ভিতরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*