শিরোনাম

কারাবন্দি নারী জঙ্গি আফরিন হাসপাতালে

নিউজ ডেস্ক : কারাবন্দি নারী জঙ্গি আফরিন আক্তার প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌসকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।

আফরিন আক্তার প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌস নব্য ধারা জেএমবির শীর্ষ নেতা নূরুল ইসলাম মারজানের স্ত্রী। তার বাবার নাম আবদুল জলিল। তার হাজতি নাম্বার ১৬৮২/১৬।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু জানান, কাশিমপুর কারাগারে বন্দি জঙ্গি আফরিন ওরফে প্রিয়তীকে অসুস্থ অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ দুপুর ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অন্তঃসত্ত্বা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের ২০৯/৫ নম্বর পিলখানা রোডের একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই বাসা থেকে তানভীর কাদরী ওরফে জামসেদ হোসেন ওরফে শমসের উদ্দিন ওরফে আব্দুল করিম (৪০) নামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় আটক করা হয় আফরিন ওরফে প্রিয়তীসহ তিন নারী জঙ্গি ও নিহত করিমের ১৪ বছর বয়সী এক ছেলেকে।

basic-bank

Be the first to comment on "কারাবন্দি নারী জঙ্গি আফরিন হাসপাতালে"

Leave a comment

Your email address will not be published.


*