শিরোনাম

কালনা ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীর কালনা ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নদী পারাপারে ভোগান্তি চরমে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন পারাপারের জন্য।

মাগুরার সীমাখালী ব্রিজ ভেঙে যাওয়ায় ওই সড়কে চলাচলকারী যানবাহনের একটি অংশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরি দিয়ে নড়াইল হয়ে যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা প্রভৃতি এলাকায় চলাচল করছে। এর সঙ্গে যোগ হয়েছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ থেকে ফেরা যাত্রীবাহী বাস।

গত তিন দিন ধরে কালনা ঘাটের দুটি ফেরির একটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। একটি ফেরি দিয়ে পরিবহন পারাপারে সমস্যা হচ্ছে। এ কারণে কালনা ফেরিতে ব্যাপক চাপ পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলোকে পার হতে হচ্ছে। এতে দীর্ঘ সময় ঘাটে বসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, মধুমতি নদীতে পানি কমে যাওয়ায় অসংখ্য ডুবোচরের কারণে ফেরি চলাচলেও বিঘ্ন ঘটছে। ঘাটের দুই পারে অন্তত পাঁচ শতাধিক যাত্রীবাহী বাস ও ট্রাক আটকা পড়েছে। কখন এসব যানবাহন পার হতে পারবে- তা অনিশ্চিত হয়ে পড়েছে।

কালনা ঘাটের ইজারাদার মঞ্জুরুল ইসলাম মঞ্জু গত তিন দিন ধরে একটি ফেরি বন্ধ হয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, “কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। একটি ফেরি দিয়ে তারা যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে। নষ্ট ফেরিটি চালু করা গেলে এবং নদীর ডুবোচর থেকে বালু কাটা সম্ভাব হলে ফেরি চলাচলে সুবিধা হতো। ”

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, “ফেরি ডিভিশন ফরিদপুরকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে। “

basic-bank

Be the first to comment on "কালনা ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন"

Leave a comment

Your email address will not be published.


*