নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাকের ধাক্কায় আসিফ মাহমুদ স্বপন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আসিফ ঢাকার শেওড়াপাড়া শামীম সরণি এলাকার আক্তার হামিদের ছেলে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সকালে আসিফ মোটরসাইকেলে করে কালিয়াকৈর থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Be the first to comment on "কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত"