শিরোনাম

কাল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ ডেস্ক :  আগামীকাল ১ সেপ্টেম্বর বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সকাল ৬টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সকাল ১০টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ¦ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের নেতাকর্মীরা।

এছাড়াও জিয়ার মাজার প্রাঙ্গণে কোরানখানি, মোনাজাত ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বাইরে সারাদেশে মহানগর, জেলা, থানা, উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিটে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

basic-bank

Be the first to comment on "কাল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী"

Leave a comment

Your email address will not be published.


*