শিরোনাম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

নিউজ ডেস্ক : কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে খুনের মামলায় ফাঁসির আদেশ পাওয়া এক বন্দির মৃত্যু হয়েছে।
নিহত ওমর আলী (৬২) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার রুস্তম আলীর ছেলে।
কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওমর আলী। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, ওমর আলীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আড়াইহাজার থানায় দায়ের করা ১৯৯৮ সালের একটি খুনের মামলায় আদালত ২০০৯ সালে ওমর আলীকে ফাঁসির আদেশ দেন। এ বছরের জুনে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় বলে জানান কারাগার সুপার মিজানুর রহমান।

basic-bank

Be the first to comment on "কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামির মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*