শিরোনাম

কাশ্মীরে তীব্র সংঘর্ষে নিহত ৪ জঙ্গি ও ২ সেনা

নিউজ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ রবিবার সকালে জঙ্গিদের সঙ্গে সেনাদের তীব্র সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত এ সংঘর্ষে চার জঙ্গি ও দুই সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করেছে।

জম্মু-কাশ্মীরের কুলগ্রাম জেলায় শুরু সেনা-জঙ্গির এ লড়াই চলছে বলে জানা গিয়েছে। জঙ্গিরা একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে। সেখানে শেষ খবর পাওয়া পর্ন্ত গুলির লড়াই চলছে বলে জানা গেছে।
পিটিআই জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিন জঙ্গির আহত অবস্থায় পালিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাস্থলে আরও জঙ্গি আত্মগোপন করে থাকার আশঙ্কা করছেন জওয়ানরা। আর সে জন্য সে এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।

basic-bank

Be the first to comment on "কাশ্মীরে তীব্র সংঘর্ষে নিহত ৪ জঙ্গি ও ২ সেনা"

Leave a comment

Your email address will not be published.


*