শিরোনাম

কাহানি ২-এর ট্রেলারে আরও চমক!

নিউজ ডেস্ক : পোস্টারের মুক্তিতে রহস্যের আঁচ  যতটা পাওয়া গিয়েছিল। ট্রেলারের সঙ্গে তা আরও ঘনীভূত হল। টানটান উত্তেজনার ‘কাহানি ২’-এর ট্রেলার লঞ্চের সঙ্গে সঙ্গেই আলোচনায় উঠে এলেন বিদ্যা বালন।
প্রথম পর্বের মতোই ‘কাহানি ২’-এর মুখ্য ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালন-কে। এখানে তাঁর চরিত্রের নাম দুর্গারানি সিং। কিন্তু, ট্রেলারের শুরুতেই মৃত্যুশয্যায় বিদ্যা।
এখানেও রহস্য। আর তা সমাধানে তদন্তে নামেন পুলিশ অফিসার অর্জুন রামপাল। কিন্তু, রহস্য সমাধান করতে গিয়ে আরও বেশি রহস্যের ভিতরে ঢুকে পড়েন তিনি। নিজের মেয়েকেই কি অপহরণ করে হত্যা করেছেন দুর্গারানি? আর তার থেকেই পালিয়ে বেড়াচ্ছেন তিনি?
উত্তরের জন্য আপাতত অপেক্ষা ছবির মুক্তির। তবে সুজয় ঘোষের ‘কাহানি ২’-তে প্রথম পর্বের থেকে রহস্যের উপাদান যে বেশি, তা ট্রেলারেই স্পষ্ট।

basic-bank

Be the first to comment on "কাহানি ২-এর ট্রেলারে আরও চমক!"

Leave a comment

Your email address will not be published.


*