নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি বৈঠকে বসেছে। শনিবার (২৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির ছয় সদস্য বৈঠকে বসেছেন।
বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এর আগে গত বুধবার রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
এ কমিটির সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. শিরীন আখতার।
বৈঠকে বসেছে সার্চ কমিটি

Be the first to comment on "বৈঠকে বসেছে সার্চ কমিটি"