শিরোনাম

কিম জং উনের নির্দেশেই হত্যা করা হয় নামকে!

নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্দেশেই হত্যা করা হয়েছে তার সতভাই কিম জং নামকে। আর এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন দেশটির দুই মন্ত্রী। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো কিম জং নাম হত্যাকাণ্ডে এমনটাই দাবি করেছে। খবর সিএনএনের।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে দেশটির দুজন আইনপ্রণেতা জানান, “কিম নামের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে যে দুজনকে আটক করা হয়েছে তাদের নিয়োগ দিয়েছিল উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। ” ওই দুই পার্লামেন্ট সদস্য আরও বলেন, “কিম জং নামের হত্যা কিম জং উনের নির্দেশে একটি শৃঙ্খলাবদ্ধ সন্ত্রাস। ”

উল্লেখ্য, মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যাকাওগামী একটি বিমানে চড়ার প্রস্তুতিকালে কিম জং নামের ওপর হামলা চালায় দুই নারী। এতে নিহত হন তিনি। এরপর গত ২৪ ফেব্রুয়ারি কিম জং নামকে রাসায়নিক প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানায় মালয়েশিয়ার পুলিশ।

basic-bank

Be the first to comment on "কিম জং উনের নির্দেশেই হত্যা করা হয় নামকে!"

Leave a comment

Your email address will not be published.


*