শিরোনাম

কুকুরের জীবন বাঁচাতে আরেক কুকুরের কাণ্ড (ভিডিও)

নিউজ ডেস্ক : কুকুরকে প্রভুভক্ত বলা হয়, যা সকলের কম-বেশি জানা। তাদের সঠিক প্রশিক্ষণ দিলে, তারা ঠিক কতটা দায়িত্ব পরায়ণ হয়ে উঠতে পারে, তার নজিরও আমরা দেখেছি। যদিও আমাদের সমাজে কুকুর জাতির সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়। তবুও তারা কিন্তু কর্তব্য থেকে একচুলও নড়ে না। জীবন দিয়ে প্রভুর প্রাণ রক্ষা করে এমন ঘটনাও বহুবার দেখা গিয়েছে।

শুধু কি তাই, স্ব-জাতির জীবন বাঁচাতে তারাও যে মানুষের মতো ঝুঁকি নিতে পারে তারই নজির গড়লেন এক কুকুর। ইন্টারনেটে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে দু’টি কুকুরের জীবনে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন একটি ল্যাব্রাডর কুকুর। ছোট একটি নদীতে থাকা একটি নৌকায় আটকা পড়ে দুই কুকুর। কোনোভাবেই তারা ডাঙায় যেতে পারছিল না। নদীর ওপার থেকে সেটা পর্যবেক্ষণ করে আরেক কুকুর। তখন তাদের বিপদ থেকে উদ্ধার করতে নদীর পানিতে সাঁতরিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এরপর নৌকার দড়ি নিজের গলায় বেঁধে তাদের ডাঙায় পৌঁছে দেয় ওই ল্যাব্রাডর কুকুর।

basic-bank

Be the first to comment on "কুকুরের জীবন বাঁচাতে আরেক কুকুরের কাণ্ড (ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*