শিরোনাম

কুমিল্লার বোলারদের দাপটে দেড় শ হলো না খুলনার!

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আজ শুক্রবারের প্রথম খেলায় টসে জিতে প্রতিপক্ষ খুলনা টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করতে নেমেই কুমিল্লার বোলারদের তোপের মুখে পড়ে খুলনার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৪২ রান তুলতে সমর্থ হয় মাহমুদ উল্লাহ রিয়াদের দল।

ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় খুলনা টাইটান্স। মোহাম্মদ শরীফের বলে বোল্ড হয়ে ফিরে যান রিকি ওয়েসেলস (৪)। আব্দুল মজিদ আর হাসানুজ্জামানের ৩০ রানের জুটি ভেঙ্গে দেন কুমিল্লা অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। ম্যাশের দুর্দান্ত একটি বলে সরাসরি বোল্ড হয়ে যান আব্দুল মজিদ। তিনি ১৪ বলে ১ চার ও ১ ছক্কায় ১৮ রান করেন। এরপর অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ এবং হাসানুজ্জামান মিলে দলকে এগিয়ে নিতে থাকেন।

কিন্তু দলীয় ৫৭ রানে আবারও আঘাত হানেন দ্য ম্যাশ। তার বলে উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাসানুজ্জামান (২৯)। ২৬ বলের ইনিংসটিতে তিনি ২টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন। মাশরাফির তৃতীয় শিকারে পরিণত হন নিকোলাস পুরান (১৪)। ৮ বলে ১ চার এবং ১ ছক্কায় করা ১৪ রানের ইনিংসটি শেষ হয় ইমরুল কায়েসের ক্যাচে পরিণত হয়ে।

দলীয় ১০৭ রানে আবারও উইকেট পতন। রশিদ খানের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ১৫ বলে ১৩ রান করা আরিফুল হক। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক মাহমুদ উল্লাহ। ৩ বলে ১ রান করে যথারীতি প্যাভিলিয়নের পথ ধরেন শুভাগত হোম। মাহমুদউল্লাহ রিয়াদের ৪০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে খুলনা। রিয়াদ ৩৮ বলে ৪ বাউন্ডারিতে দলের সর্বোচ্চ এই রান করেন।

কুমিল্লার সবচেয়ে সফল বোলার হিসেবে ৪ ওভার বল করে ১৬ রানে ৩ উইকেটে তুলে নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা।

basic-bank

Be the first to comment on "কুমিল্লার বোলারদের দাপটে দেড় শ হলো না খুলনার!"

Leave a comment

Your email address will not be published.


*