শিরোনাম

কুমিল্লায় পুলিশের ওপর হামলা, দুই ‘জেএমবি’ আটক

নিউজ ডেস্ক : কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে৷ এ সময় জসিম উদ্দিন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ হামলাকারী সন্দেহে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে একটি ছুরি ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া দু’জন জেএমবির সদস্য বলে পুলিশ দাবি করেছে৷
তবে তাৎক্ষণিকভাবে আটকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে৷
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা দ্য ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুটম্বপুর এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

basic-bank

Be the first to comment on "কুমিল্লায় পুলিশের ওপর হামলা, দুই ‘জেএমবি’ আটক"

Leave a comment

Your email address will not be published.


*