শিরোনাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ॥ হল ত্যাগের নির্দেশ

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ছাত্রদের ১১টা ও ছাত্রীদের ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আলিফ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়। ইলিয়াস সবুজ গ্রুপের গুরুতর আহত গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্র খালেদ সাইফুল্লাহ কবি নজরুল হল ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক এবং মার্কেটিং ৪র্থ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

এদিকে এ ঘটনায় আহত ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে ও ৪টি হলের সামনে পুলিশ মোতায়ন করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ একজন নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এছাড়া ছাত্রদের ১১টা ও ছাত্রীদের ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

 

basic-bank

Be the first to comment on "কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ॥ হল ত্যাগের নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*