শিরোনাম

কুষ্টিয়ায় অপহরণ ও হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের পল্লী চিকিৎসক কামরুল ইসলাম কেতু অপহরণ ও হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কোদালিয়া গ্রামের রিয়াদ আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া ও একই গ্রামের আলী মালিথার ছেলে কামরুল ইসলাম। জিয়াউর রহমান আদালতে উপস্থিত থাকলেও কামরুল ইসলাম পলাতক রয়েছেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০০৬ সালের ১৮ এপ্রিল বিকেলে পল্লী চিকিৎসক কামরুল ইসলাম কেতু নিজ গ্রামের আজিমুলকে চিকিৎসা দিয়ে বাড়ি ফেরার পথে অপহৃত হন। রাতে তার কুপিয়ে হত্যা করা লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে পরদিন দৌলতপুর থানায় মামলা করেন। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় প্রদান করেন।

basic-bank

Be the first to comment on "কুষ্টিয়ায় অপহরণ ও হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন"

Leave a comment

Your email address will not be published.


*