শিরোনাম

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আরেফসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান জানান, ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু বোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

basic-bank

Be the first to comment on "কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত"

Leave a comment

Your email address will not be published.


*