নিউজ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে ইঞ্জিন চালিত করিমনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার মিরপুরে বিজিবি সেক্টরের কাছে মুখোমুখি এ সংঘর্ষের দুর্ঘটনা ঘটে।
নিহত ইসলাম চুয়াডাঙ্গার দামুরহুদার বোয়ালমারী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, সকালে করিমন এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Be the first to comment on "কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১"