নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠায় তাদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল গতকাল শনিবার সন্ধ্যায় প্রার্থীদের ‘আচরণবিধি লঙ্ঘন না করতে’ পৃথক দু’টি চিঠি পাঠান।
জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর আগেই দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় কুশল বিনিময় করছেন। এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা করার আহ্বান জানিয়ে তাদের চিঠি দেওয়া হয়েছে।
এ সম্পর্কে রকিব উদ্দিন মণ্ডল জানান, ‘নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই প্রার্থীদের এ ধরনের জনসংযোগ করার কোনও বিধান নেই। তাই দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

Be the first to comment on "কুসিক নির্বাচনে দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ"