শিরোনাম

কূটনৈতিক এলাকায় বিশেষ বাস-রিকশা

নিউজ ডেস্ক:রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের নিরাপত্তার স্বার্থে বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু হয়েছে। বুধবার গুলশানের পুলিশ প্লাজার সামনে এক অনুষ্ঠানে এ বিশেষ সেবার উদ্বোধন করা হয়।

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর নিরাপত্তার কড়াকড়িতে থাকা গুলশান এলাকার জন্য বিশেষ বাস ও রিকশা নামানোর কথা গত মাসে ঘোষণা দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে জানানো হয়, কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নিটল-নিলয় গ্রুপের ২০টি বাস চালু করা হয়েছে। গুলশান-বনানী সোসাইটির উদ্যোগে হলুদ রঙের বিশেষ রিকশাও চালু করা হয়েছে। বাস সার্ভিসের সেবায় যে কোনো দূরতের ভাড়া ১৫ টাকা।

উত্তর সিটির মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ, গুলশান সোসাইটির সভাপতি সাবেক সিইসি এটিএম শামসুল হুদা ও ডিএমপি কমিশনার আছাদুজ্জমান মিয়া বক্তব্য রাখেন।

basic-bank

Be the first to comment on "কূটনৈতিক এলাকায় বিশেষ বাস-রিকশা"

Leave a comment

Your email address will not be published.


*