শিরোনাম

কৃতকর্মের ফল ভুগলেন ব্র্যাড, দাবি প্রাক্তন স্ত্রীর!

নিউজ ডেস্ক : জেনিফার অ্যানিস্টনের হাতে বিবাহবিচ্ছেদের কাগজ ধরিয়ে দিয়ে অ্যাঞ্জেলিনা জোলির সাথে সংসার শুরু করেন হলিউড তারকা ব্র্যাড পিট। ২০০৪ সালে জোলির সাথে সংসার শুরু করেন ব্র্যাড। তার এ বিশ্বাসঘাতকতায় তখন বেশ মুষড়ে পড়েছিলেন অ্যানিস্টন। দীর্ঘদিন ধরে আর কারো সাথে সম্পর্কে জড়াননি তিনি।
যার জন্য ব্র্যাড সংসারত্যাগী হয়েছিলেন সেই জোলিই এবার ডিভোর্সের কাগজটা তার হাতে ধরিয়েছেন। জেনিফার অ্যানিস্টন প্রাক্তন স্বামীর নাম না করেই বলেছেন, এটা ওর কৃতকর্মের ফল! অ্যানিস্টনের এক ঘনিষ্ঠ বন্ধু আরও কয়েকটি বিস্ফোরক কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। বলেছেন, জেনিফার সব সময়েই বলত ব্র্যাডের সঙ্গে কিছু একটা খারাপ হবে! এবার সেই কথা মিলে গেল!
পাশাপাশি, অ্যাঞ্জেলিনাকে নিয়েও মতামত খুব একটা সহজ ছিল না অ্যানিস্টনের। প্রায়ই না কি বলতেন তিনি, অ্যাঞ্জেলিনা মোটেই ব্র্যাডের উপযুক্ত নয়! ও খুব জটিল স্বভাবের মেয়ে! ওকে বিয়ে করার ফল ব্র্যাডকে ভুগতেই হবে!
সঙ্গত কারণেই ইন্টারনেট এখন উত্তাল হয়েছে জেনিফার অ্যানিস্টনকে নিয়ে। সংবাদমাধ্যমের সৌজন্যে দ্রুত ছড়িয়ে পড়েছে ব্র্যাঞ্জেলিনার সংসার নিয়ে অ্যানিস্টনের এমন মন্তব্য। পরিণামে হরেক জিফ ছবিতে ভরে গিয়েছে ইন্টারনেট! সবগুলোতেই রয়েছেন অ্যানিস্টন। ভক্তদের শেয়ার করা এসব ছবির মূল প্রতিপাদ্য এক- কী ভাবে ব্র্যাঞ্জেলিনার বিবাহবিচ্ছেদ উপভোগ করছেন নায়িকা। সূত্র : সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "কৃতকর্মের ফল ভুগলেন ব্র্যাড, দাবি প্রাক্তন স্ত্রীর!"

Leave a comment

Your email address will not be published.


*