শিরোনাম

কেউ ট্রেনের টিকিট না পেয়ে ফিরে যাবেন না॥ রেলমন্ত্রী

 

নিউজ ডেস্ক : ঈদে ট্রেন যাত্রায় টিকিট সংগ্রহে মানুষের উপচে পড়া ভিড় দেখে রেলমন্ত্রী মু‌জিবুল হক বলেছেন, পর্যাপ্ত টি‌কিট আছে এবার। কেউ না পেয়ে ফিরে যাবেন না। তি‌নি জানান, কমলাপু‌র রেলস্টেশন থেকে দৈ‌নিক অর্ধলাখ টি‌কিট দেওয়া হচ্ছে। ঈদের সময় সারাদেশের স্টেশনগুলো থেকে সব‌ মি‌লিয়ে দি‌নে ২ লাখ ৬০ হাজার যাত্রী আসা-যাওয়া ক‌রেন।

আজ মঙ্গলবার সকাল পৌ‌নে ১১টার দিকে তি‌নি কমলাপুর রেল‌স্টেশন প‌রিদর্শন শে‌ষে সেখা‌নে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে কথা বলেন। এ‌দিন ৮ সে‌প্টেম্ব‌রের অ‌গ্রিম টি‌কিট বি‌ক্রি হ‌চ্ছি‌লো। পু‌রো স্টেশনজু‌ড়ে ছি‌লো টি‌কিট প্রত্যাশী‌দের দীর্ঘ লাইন।

যাত্রী‌দের অভি‌যোগ ছি‌লে লাই‌নে প্রথ‌মে এসেও তারা চাহিদা অনুযায়ী টি‌কিট পা‌চ্ছেন না। প‌রে মন্ত্রী জানান, স্টেশনে পর্যাপ্ত টি‌কিট আ‌ছে। সমস্যা হবে না। আর ২ সে‌প্টেম্বর সম্পূর্ণ নতুন কোচ দিয়ে সি‌লেট রু‌টে পারাবত এক্স‌প্রেস ও দিনাজপুরে রু‌টে তিস্তার চলাচল শুরু হ‌বে। আর ৮ সে‌প্টেম্বর মোহনগঞ্জ এক্স‌প্রেস না‌মে নতুন আন্তনগর ট্রেন চালু হ‌বে।

 

basic-bank

Be the first to comment on "কেউ ট্রেনের টিকিট না পেয়ে ফিরে যাবেন না॥ রেলমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*