শিরোনাম

কেনিয়ায় ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৬

নিউজ ডেস্ক : কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদের ভয়াবহ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন ও বহু আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ হামলায় আল-শাবাব জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। ০৬ অক্টোবর বৃহস্পতিবার মান্দারা কাউন্টির গভর্নর আলী রোবা বিষয়টি জানান। তিনি বলেন, হামলায় এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে।

তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত অপর ২৭ জনকে বাঁচাতে সক্ষম হয়। কেনিয়ার ডেইলি ন্যাশন জানায়, এ হামলার লক্ষ্য ছিল ‘অস্থানীয়’ লোকজন।

কেনিয়ার বিভিন্ন সংবাদপত্রের খবরে বলা হয়, জঙ্গিরা সোমালিয়া সীমান্তবর্তী মান্দারা কাউন্টিতে প্রায়ই হামলা চালিয়ে থাকে। অস্থানীয়রাই তাদের এসব হামলার মূল লক্ষ্য।

জঙ্গি গ্রুপ আল-শাবাব সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এবং তারা প্রতিবেশী দেশ কেনিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে।

basic-bank

Be the first to comment on "কেনিয়ায় ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৬"

Leave a comment

Your email address will not be published.


*