শিরোনাম

কেবল জায়নামাজ নিয়ে ঈদগাহে যাওয়ার অনুরোধ

নিউজ ডেস্ক :  আগামী মঙ্গলবার দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন জননিরাপত্তার স্বার্থে ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ।
রবিবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। তিনি বলেন, জায়নামাজ ছাড়া অন্য কিছু আনলে নিরাপত্তা তল্লাশি করতে দেরি হয়। লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনলে স্ক্যানিংয়েও সুবিধা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাজেও সুবিধা হয়। তাই আমি দেশবাসীকে অন্য কিছু না আনার অনুরোধ জানাচ্ছি।
এর আগে বিকেল পৌনে ৪ টায় জাতীয় ঈদগায়ের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে উপস্থিত হন বেনজীর আহমেদ। তিনি সেখানে র্যাবের অস্থায়ী কন্ট্রোল রুম, ডগ স্কোয়াড ও বোমা ডিস্পোজাল ইউনিটের মহড়া দেখেন। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে গুরুত্বপূর্ণ ঈদ জামায়াতগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যা ব।

basic-bank

Be the first to comment on "কেবল জায়নামাজ নিয়ে ঈদগাহে যাওয়ার অনুরোধ"

Leave a comment

Your email address will not be published.


*