শিরোনাম

কেরানীগঞ্জে শ্যুটার গানসহ ২ যুবক আটক

নিউজ ডেস্ক : কেরানীগঞ্জে শ্যুটার গানসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সোহেল (২০) ও জালাল (২৬)। বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া শমসের পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পাইযেন অত্র থানাধীন চুনকুটিয়া শমসের পুল এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য কয়েকজন যুবক অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদেও ভিত্তিত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে সেখান থেকে সন্দেহভাজন হিসাবে ২ যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে সোহেল এর হেফাজতে থাকা একটি শ্যুটার গান উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃ মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত যুবকরা এলাকায় ত্রাস করার জন্য এসেছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "কেরানীগঞ্জে শ্যুটার গানসহ ২ যুবক আটক"

Leave a comment

Your email address will not be published.


*