শিরোনাম

কোহলিই বিশ্বের সেরা ব্যাটসম্যান: ব্রেট লি

নিউজ ডেস্ক : তিনদিন পরেই আগামী বধবার ব্রেট লির ছবি ‘আনইন্ডিয়ান’ মুক্তি পাচ্ছে। এই মূহূর্তে ছবির প্রচারনায় ব্যস্ত সাবেক এই অজি বোলার। ভারতের বড় বড় শহরগুলোতে গিয়ে সংবাদ সম্মেলন করছেন। এই সুযোগে ক্রিকেট নিয়েও কথা বলছেন এই স্পিড স্টার। কিছুদিন আগে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, কোহলির মতো ব্যাটসম্যান মাঠে থাকলে স্লেজিং করে লাভ নেই। লি এবার জানালেন সমসাময়িক ব্যাটসম্যানদের মধ্যে কোহলিই সেরা। তিনি বলেন, ‘তার খেলার স্টাইলটা আমার বেশ পছন্দের। ব্যাটিংয়ে সব সময় আক্রমনাত্মক সে।’ লি আরো বলেন,  ‘বিরাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খেলায় তার নিয়ন্ত্রণ। ম্যাচের কোনো পর্যায়েই সে নিয়ন্ত্রণ হারায় না।’ ভারতের টেস্ট অধিনায়কের ব্যাটিং কৌশলের ভূয়সী প্রশংসা করেন ব্রেট লি। তিনি বলেন, ‘তার ব্যাটিং কৌশলটাই তাকে  অন্যদের চেয়ে আলাদা করেছে।’ ব্রেট লি’র কণ্ঠে বিরাট কোহলির জন্য এমন প্রশংসা প্রথম নয়। এর আগেও তিনি মন্তব্য করেছিলেন শচীন টেন্ডুলকার বিশ্বে সেরা ব্যাটসম্যান হতে পারেন তবে বিরাট কোহলি এ সময়ের সেরা ক্রিকেটার।

basic-bank

Be the first to comment on "কোহলিই বিশ্বের সেরা ব্যাটসম্যান: ব্রেট লি"

Leave a comment

Your email address will not be published.


*