শিরোনাম

কোহলির ‘বাজি’ ছিল দুই লেগ স্পিনার

নিউজ ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের পর কোহলি বললেন, তার ‘বাজি’ ছিল দুই লেগ স্পিনারকে নিয়ে। বুধবার রাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সেরা বোলিং করলেন যুবেন্দ্র চাহাল।

ম্যাচ শেষ হতে না-হতেই কোলে তুলে নিলেন যুবরাজ সিং। পাতলা লিকপিকে হরিয়ানার এই লেগ-স্পিনারকে কোলে নিয়ে দৌড়ে গেলেন ক্যাপ্টেনের দিকে। তার হাতেই যে লেখা হয়েছে ইংলিশ বধের কাব্য!
বিরাট কোহলি তাই বললেন, “পরিস্থিতি আজ আমাদের কাছে এমনই ছিল। জিততে গেলে সেরাটা বের করে আনতে হত। আমরা সেটা করতে পেরেছি। আমরা তিন ম্যাচেই এই সিরিজে টস হেরেছি। ঠিক টেস্ট সিরিজের মতোই। কিন্তু আমরা তিনটে সিরিজেই তো জিতলাম। ”

চাহালের ২৫ রানে ৬ উইকেটের আগে ব্যাট হাতে চিন্নাস্বামী মাতান ধোনি ও যুবরাজ। সঙ্গ দেন রায়না। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে এদিন প্রথম হাফ-সেঞ্চুরি করেন ধোনি। যুবরাজের ব্যাট থেকে আসে ১০ বলে ২৭। ধোনি ৫৬ ও রায়না ৬৩।

সতীর্থদের প্রশংসায় ভারত অধিনায়ক বলেন, “অমিতের দুটো ওভার আর ক্রিস জর্ডনের ওভারে যুবরাজের ব্যাটিং পরিস্থিতিটা পাল্টে দিয়েছিল। আমরা ২০০ রানের বেশি টার্গেট দিতে পেরেছিলাম। আর এই পিচে লেগ-স্পিনাররা উইকেট পাবে জানতাম। মিশি শুরু করল, তার পর চাহাল ২ ওভারে ৫ উইকেট তুলে নিল। ও জানে এখানকার কন্ডিশন। জানে কী ভাবে এই মাঠে বোলিং করতে হয়। ওর উপর আমার আস্থা ছিল।

basic-bank

Be the first to comment on "কোহলির ‘বাজি’ ছিল দুই লেগ স্পিনার"

Leave a comment

Your email address will not be published.


*