নিউজ ডেস্ক : কোহলির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ৯২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় তারকাদের মধ্যে তার আগে আছেন একমাত্র বলিউড সুপারস্টার শাহরুখ খান। বলিউড বাদশার ব্রান্ড ভ্যালু বর্তমানে ১৩১ মিলিয়ন মার্কিন ডলার।
বিভিন্ন মার্কেটিং সংস্থার বিচারে, টেস্ট দলের অধিনায়ক হওয়ার সময় বিরাটের যা ব্র্যান্ড ভ্যালু ছিল, সীমিত ওভারের দলের অধিনায়ক হওয়ার পরে তা বেড়েছে ২০-২৫ শতাংশ। বর্তমানে ২০ টি পণ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর আছেন কোহলি। এছাড়াও বিভিন্ন সংস্থার অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া প্রকল্পেরও শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন।
এবছর মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে কোহলিকে করা হয়েছে সীমিত ওভারের অধিনায়ক। তবে তার আগেই গেল বছর পেপসিকো কোম্পানির রাজত্ব চলে গেছে তার হাতে। ১১ বছর ধরে এই কোম্পানির অ্যাম্বাসেডর ছিলেন ধোনি। ২০১৬ সালে কোহলিকে নতুন করে চুক্তিবদ্ধ করা সংস্থাটি। একই ভাবে, ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে সরিয়ে ক্রীড়া সামগ্রী সংস্থা এডিডাস নতুন করে চুক্তি করেন কোহলির সাথে। এই চুক্তিতে প্রতি বছর কোহলি পাবেন ১০ কোটি রুপি।
বর্তমানে পেপসি ও এডিডাস ছাড়াও তিনি অডি, ভিক্স, বুস্ট, টিসোট, হার্বালাইফ,কোলগেট, টিভিএস, ইউএসএল, স্ম্যাশ, নিতেশ স্টেটের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
শুধু ব্র্যান্ড মূল্যের রেকর্ডই নয়, কোহলিকে হাতছানি দিচ্ছে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে এক নম্বর আসনটিও। গত ছয় মাসে টানা চারটি টেস্ট সিরিজেই ডাবল সেঞ্চুরি করেছেন। অবিশ্বাস্য ফর্ম ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজেই কোহলি প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথকে টপকে উঠে যেতে পারেন র্যাংকিংয়ের চূড়ায়। ৯৩৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে এক নম্বরে স্মিথ। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে কোহলি।

Be the first to comment on "কোহলির ব্রান্ড ভ্যালু ৯২ মিলিয়ন মার্কিন ডলার!"