শিরোনাম

কোহলি-বিজয়ের জোড়া সেঞ্চুরিতে লিড নিল ভারত

নিউজ ডেস্ক : অধিনায়ক বিরাট কোহলি এবং মুরালি বিজয়ের সেঞ্চুরিতে মুম্বাই টেস্টে লিড নিয়েছে স্বাগতিক ভারত। ক্যারিয়ারের ১৫ তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে অভিষিক্ত ওপেনার জেনিংসের সেঞ্চুরিতে ৪০০ রান তুলে ইংল্যান্ড।
গতকাল প্রথম ইনিংসে ১ উইকেটে ১৪৬ রান নিয়ে দিন শেষ করে কোহলি বাহিনী। তৃতীয় দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন দারুণ ফর্মে থাকা চেতেশ্বর পুজারা (৪৭)। এরপর মুরলি বিজয় ও বিরাট কোহালির ব্যাটে ভর করে এগিয়ে চলে ভারতের ইনিংস। গতকাল ৭০ রানে অপরাজিত থাকা বিজয় তৃতীয় দিনে তিন অংকে পৌঁছতে ভুল করেননি। ২৮২ বলে ১০ চার এবং ৩ ছক্কায় ১৩৬ রানের অসাধারণ ইনিংস খেলে আদিল রশিদের বলে তার হাতেই ধরা পড়েন। ২৩১ বলে তিন অংকে পৌঁছান তিনি।

এরপর ১১১ বলে হাফ সেঞ্চুরি করার পর বিধ্বংসী হয়ে উঠেন অধিনায়ক কোহলি। পরবর্তী ৫০ রান করতে তিনি খেলেন মাত্র ৭৬ বল! ২১২ বলে ১৪ বাউন্ডারিতে গড়া তার ১২২ রানে তিনি এই রিপোর্ট লেখা পর্যন্ত অপরাজিত আছেন। এছাড়া উল্লেখযোগ্য রান করতে পারেননি কেউ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের স্কোর ৭ উইকেটে ৪০৫। মঈন আলী, আদিল রশিদ এবং জো রুট ৩টি করে উইকেট নিয়েছেন। কোহলির সাথে ক্রিজে আছেন জয়ন্ত যাদব।

basic-bank

Be the first to comment on "কোহলি-বিজয়ের জোড়া সেঞ্চুরিতে লিড নিল ভারত"

Leave a comment

Your email address will not be published.


*