শিরোনাম

কোয়ার্টার ফাইনালের টিকিট পেল চেলসি

নিউজ ডেস্ক : জয়ের ধারা অব্যাহত রেখে দারুণ ছন্দে থাকা চেলসি এফএ কাপের শিরোপা লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। দুর্বল দল ওলভসকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট পেল আন্তনিও কন্তের শিষ্যরা।

শনিবার ঘরের মাঠে ম্যাচের প্রথম আঘাত হানে ওলভস। কিন্তু ইংলিশ মিডফিল্ডার জর্জ স্যাভিলের শট পোস্টে লাগলে বেঁচে যায় চেলসি। ৬৫তম মিনিটে এগিয়ে যায় অতিথিরা। ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ানের দারুণ ক্রসে হেডে বল জালে জড়ান স্পেনের ফরোয়ার্ড পেদ্রো। আর ৮৯তম মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন দিয়েগো কস্তা।

দিনের অন্য ম্যাচে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় সারির দল হাডার্সফিল্ডের মাঠে গোলশুন্য ড্র করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

basic-bank

Be the first to comment on "কোয়ার্টার ফাইনালের টিকিট পেল চেলসি"

Leave a comment

Your email address will not be published.


*