নিউজ ডেস্ক : বৃষ্টির জন্য তৃতীয় দিন ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। দুই দলের কাছেই তৃতীয় দিনের প্রথম সেশন ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের কাছে সবচেয়ে বেশি। কিন্তু টানা বৃষ্টিতে খেলাই শুরু হতে পারেনি। লাঞ্চ বিরতি নেওয়ার সময় আরও বাড়ে বৃষ্টির দাপট।
রাত থেকেই বৃষ্টি হচ্ছে ক্রাইস্টচার্চে। এর আগে দ্বিতীয় দিন বৃষ্টির জন্য আগেভাগেই শেষ হয় খেলা। আগের দিন ১৯ ওভার খেলা কম হয়। ঘাটতি পুষিয়ে নিতে রোববার হ্যাগলি ওভালে নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল।
দ্বিতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের স্কোর ২৬০/৭। এর আগে প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

Be the first to comment on "ক্রাইস্টচার্চে বৃষ্টির বাগড়া"