শিরোনাম

ক্রিকেটার আরাফাত সানি গ্রেপ্তার

নিউজ ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে। জানা গেছে, তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় সাভারের আমিন-বাজারে তার বাসা থেকে পুলিশ আরাফাত সানিকে গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর থানার এএসআই সাদেক বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, “এক নারীর দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সানিকে গ্রেপ্তার করা হয়েছে। ”

একটি সূত্রে জানা গেছে, সেই তরুণীর সাথে আরাফাত সানির সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন আরাফাত সানি। একই সঙ্গে তাকে ইনবক্সে নানারকম আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ রয়েছে। এই বিষয়ে গতকাল শনিবার রাতে সেই তরুণী মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বর্তমানে তিনি মোহাম্মদপুর থানা হাজতে আছেন। আজ রবিবারই তাকে আদালতে তোলার কথা রয়েছে।

basic-bank

Be the first to comment on "ক্রিকেটার আরাফাত সানি গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*