শিরোনাম

ক্রেডিট কার্ডে প্রতারণার শিকার নার্গিস ফকরি

নিউজ ডেস্ক : আর্থিক প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি। মুম্বই পুলিশ সূত্রে খবর, তাঁর ক্রেডিট কার্ড ‘ক্লোন’ করে প্রায় ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে।
গত ১৫ অগস্ট মোবাইলে তাঁর ক্রেডিট কার্ড থেকে পর পর প্রায় ১৪ টি লেনদেনের মেসেজ পান নার্গিস। সঙ্গে সঙ্গেই বিষয়টি ব্যাঙ্ককে জানিয়ে ক্রেডিড কার্ডটি ব্লক করেন তিনি। ওই দিনই মুম্বইয়ের জুহু থানায় এ বিষয়ে অভিযোগও দায়ের করেন নায়িকা। পুলিশ জানাচ্ছে, সব মিলিয়ে তাঁর ক্রেডিট কার্ড থেকে প্রায় ৯,০৬২ মার্কিন ডলার খরচ করা হয়েছে।
নার্গিস জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে তাঁকে যে টেক্সট অ্যালার্ট পাঠানো হয় তাতে দেখানো হয় যে, ‘শপিং পেমেন্ট’-এর জন্য ব্যবহার করা হয়েছে তাঁর ক্রেডিট কার্ড। ওই সময় তিনি মুম্বইতেই ছিলেন।
নার্গিসের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ভুয়ো লেনদেন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাঙ্কের থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "ক্রেডিট কার্ডে প্রতারণার শিকার নার্গিস ফকরি"

Leave a comment

Your email address will not be published.


*