শিরোনাম

খাগড়াছড়িতে অবরোধ চলাকালে বাস ভাঙচুর, ট্রাকে আগুন

নিউজ ডেস্ক : যৌথবাহিনীর হাতে আটক লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। অবরোধ চলকালে সকালে জেলার মাটিরাঙ্গার বাইল্যাছড়িতে যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে।

এ সময় গুলতির আঘাতে গাড়ির সুপারভাইজার আহত হন। এ ছাড়া মানিকছড়ি উপজেলার ধর্মঘর নামক এলাকায় পিকেটারররা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
মানিকছড়ি থানার ওসি আব্দুর রকিব আগুন দেওয়ার কথা স্বীকার করে জানান, একটি খালি ট্রাকে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। অন্যদিকে, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের মেজরপাড়া এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তা সরিয়ে ফেলেন। সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহর ও শহরতলিতে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার রাতে অস্ত্রসহ আটক করা হয় লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে। সোমবার আদালতে তোলার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী ওই অভিযান চালায়।

basic-bank

Be the first to comment on "খাগড়াছড়িতে অবরোধ চলাকালে বাস ভাঙচুর, ট্রাকে আগুন"

Leave a comment

Your email address will not be published.


*