শিরোনাম

খাদিজার ডান হাতে সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্ক : হামলায় আহত খাদিজা বেগম নার্গিসের ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে অস্ত্রোপচার। পরে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানিয়ে চিকিৎসক মেজবাহ সাংবাদিকদের বলেন, হামলায় এই কলেজছাত্রীর দুই হাতের আঙ্গুলসহ বেশকিছু স্থানে গুরুতরভাবে কেটে গেছে।

তবে যেহেতু তার বাম হাত এখনও অবশ, তাই ওই হাতে কবে অস্ত্রোপচার করা যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। খাদিজার মামা আব্দুল বাসেত বলেন, ডান হাতের অপারেশন সফল হয়েছে। বাম হাত অবশ থাকায় চিকিৎসকরা ২/৩ সপ্তাহ পর ওই হাতে অপারেশনের সিদ্ধান্ত জানাবেন বলেছেন।

গত ৩ অক্টোবর এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা শেষে বের হয়ে ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।

basic-bank

Be the first to comment on "খাদিজার ডান হাতে সফল অস্ত্রোপচার"

Leave a comment

Your email address will not be published.


*